আরএমপি'র অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

অনলাইন ডেস্ক : প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৬:২৭ পিএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৬:৩৮ এএম ৭৬ বার পঠিত
আরএমপি'র অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

আরএমপি'র অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ইয়াবা ও ট্যাপেন্টাডল উদ্ধার

দৈনিক রাজশাহী
১৫ মে ২০২৬

রাজশাহী মহানগরীর ডিবি ও রাজপাড়া থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- নগরীর রাজপাড়া থানার চন্ডিপুরের মৃত শাহজাহান আলীর ছেলে মো: রতন ওরফে বাবু (৪০) এবং একই থানার বসুয়া অচিনতলার মৃত মহাসিন আলীর ছেলে মো: শাহিন আলী (৩৫)।

পুলিশ জানায়, গতকাল ১৪ মে দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে রাজপাড়া থানার চন্ডিপুর প্রেসক্লাব মোড় এলাকা থেকে রতনকে এবং একই তারিখ রাত আনুমানিক ১১ টার দিকে রাজপাড়া থানার বসুয়া অচিনতলা এলাকা থেকে শাহিনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ইয়াবা সেবনে ব্যবহৃত  এ্যালুমিনিয়াম ফয়েল পেপার উদ্ধার করা হয়। এছাড়াও  মাদক বিক্রয়ের নগদ টাকা জব্দ করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত  আসামি রতনের বিরুদ্ধে আরএমপির রাজপাড়া থানায় ৩ টি মাদক মামলা চলমান রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।