শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা: এমপি মিলন

অনলাইন ডেস্ক : প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৪:০৮ পিএম ১ বার পঠিত
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা: এমপি মিলন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা: এমপি মিলন

দৈনিক রাজশাহী
৩০ মে ২০২৬

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন আপসহীন নেতা, গণমানুষের নেতা এবং জাতির স্বপ্ন বাস্তবায়নের কারিগর বলে মন্তব্য করেছেন পবা-মোহনপুরের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

শনিবার দুপুরে মোহনপুর উপজেলা চত্বরে মোহনপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, জিয়াউর রহমান আজীবন আপসহীন থেকে আন্দোলন-সংগ্রাম করেছেন এবং কখনো জাতির সঙ্গে মুনাফেকি বা বেইমানি করেননি। তাঁর প্রণীত বৈপ্লবিক ১৯ দফা কর্মসূচি সে সময় দেশের মানুষের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছিল। তিনি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান ছিলেন শ্রমিকের জিয়া, কৃষকের জিয়া এবং সর্বস্তরের গণমানুষের জিয়া। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করেছেন। শুধু স্বপ্ন দেখিয়েই তিনি থেমে থাকেননি, বরং সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছিলেন।

সংসদ সদস্য বলেন, জিয়াউর রহমান কেবল জাতির স্বপ্নদ্রষ্টাই ছিলেন না, বরং সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করার নিপুণ কারিগর ছিলেন। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও যোগ্য দিকনির্দেশনায় জাতি সঠিক পথের সন্ধান পেয়েছিল। তিনি জাতিকে পথ দেখিয়েছেন এবং জাতীয় জীবনে কখনোই মুনাফেক বা বেইমান হিসেবে আবির্ভূত হননি।

আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডভোকেট সামসাদ বেগম মিতালী, সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা ইসলাম, বিএনপি নেতা আব্দুল কাদের, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক খুশবুর রহমান, কৃষক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবলু, সদস্য সচিব মতিউর রহমান, সাবেক উপাধ্যক্ষ মুকবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্রমিক দলের আহ্বায়ক মোজাম্মেল হক, উপজেলা মহিলা দলের আহ্বায়ক মৌটুসী, যুগ্ম আহ্বায়ক বেলী, সদস্য সচিব ববিতা এবং হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের সভাপতি রামকৃষ্ণ কুমার।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবনেতা মির্জা শওকত, আব্দুর রহিম, নাহিদ পারভেজ হিমু, ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাকিবুল হাসান লিটন, মাহমুদুল হাসান রুবেল, ইউনিয়ন সভাপতি ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান, আব্দুল মালেক, আনছার আলী, রুস্তম আলী, রেজাউল ইসলাম, নুরে আলম সিদ্দিকী মুকুল, ইউনুস আলী, আলামীন, উজ্জ্বল হোসেন, জিল্লুর রহমান ও তাজউদ্দীন আহমদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।