সাবেক এমপি নাদিম মোস্তফার সহোদর এসএম নুরুদৌলা মঞ্জুর ইন্তেকাল
সাবেক এমপি নাদিম মোস্তফার সহোদর এসএম নুরুদৌলা মঞ্জুর ইন্তেকাল
রাজশাহীর পাঠানপাড়ার বাসিন্দা ও সাবেক সংসদ সদস্য মরহুম নাদিম মোস্তফার বড় ভাই এস. এম নুরুদৌলা মঞ্জুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ রাজণৈতিক নেতৃবৃন্দ। শনিবার এক শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এদিকে শনিবার বাদ যোহর পাঠানপাড়া জামে মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু, সংসদ সদস্যবৃন্দ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।