রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বইমেলা ও রক্তদান কর্মসূচি

অনলাইন ডেস্ক : প্রকাশ : ৩১ মে ২০২৬, ০২:৪২ এএম আপডেট : ৩১ মে ২০২৬, ০১:০৪ পিএম ৩১ বার পঠিত
রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বইমেলা ও রক্তদান কর্মসূচি

রাজশাহীতে শহীদ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে বইমেলা ও রক্তদান কর্মসূচি

দৈনিক রাজশাহী
৩১ মে ২০২৬

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীতে বইমেলা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে) নগরীর ভুবন মোহন পার্কে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বইমেলা এবং মহানগর ছাত্রদল পরিচালিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন ভূমি মন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত খালেক, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন, মহানগর বিএনপির সহ-সভাপতি নজরুল হুদা, ওয়ালিউল হক রানা, মহানগর ছাত্রদলের আহ্বায়ক রাকিন রায়হান রবিন ও সদস্য সচিব এমদাদুল হক লিমন।।

এদিকে বই মেলা উদ্বোধন শেষে অতিথিকৃন্দ বইমেলার স্টল ঘুরে দেখেন এবং আয়োজকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকা তুলে ধরেন। নতুন প্রজন্মের কাছে জিয়াউর রহমানের আদর্শ ও কর্মজীবন পৌঁছে দিতে বইমেলা আয়োজনের গুরুত্ব তুলে করেন।

অনুষ্ঠানে বিএনপির ওয়ার্ড, থানা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী অংশ নেন। বইমেলায় জিয়াউর রহমানের জীবন, কর্ম ও রাজনৈতিক দর্শন বিষয়ক বিভিন্ন বই প্রদর্শন ও বিক্রি হয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।