পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা বাণী

অনলাইন ডেস্ক : প্রকাশ : ২৫ মে ২০২৬, ০৪:১৬ পিএম আপডেট : ২৫ মে ২০২৬, ০৬:০০ পিএম ২৫ বার পঠিত
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে জেলা পরিষদ প্রশাসকের  শুভেচ্ছা বাণী

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষ্যে জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা বাণী

দৈনিক রাজশাহী
২৫ মে ২০২৬

পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে রাজশাহীবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা), প্রশাসক, রাজশাহী জেলা পরিষদ।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদ-উল আযহা ত্যাগ, আত্মত্যাগ ও মানবতার মহিমায় উদ্ভাসিত এক মহান ধর্মীয় উৎসব। হযরত ইব্রাহিম (আ.)-এর মহান ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে সত্য, ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।”

তিনি আরও বলেন, “ঈদের আনন্দ সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে সবাইকে এগিয়ে আসতে হবে। পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে আমরা একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।”

বার্তায় তিনি মহান আল্লাহ তায়ালার দরবারে সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।