মহানগর বিএনপির সাবেক সভাপতি সালেহ উদ্দিন বেবির শ্বাশুড়ির ইন্তেকাল

অনলাইন ডেস্ক : প্রকাশ : ৩০ মে ২০২৬, ০৪:১৭ পিএম ১ বার পঠিত
মহানগর বিএনপির সাবেক সভাপতি সালেহ উদ্দিন বেবির শ্বাশুড়ির ইন্তেকাল

মহানগর বিএনপির সাবেক সভাপতি সালেহ উদ্দিন বেবির শ্বাশুড়ির ইন্তেকাল

দৈনিক রাজশাহী
৩০ মে ২০২৬

রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি মরহুম সালেহ উদ্দিন বেবির শ্বাশুড়ি বেদানা বেগম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজশাহী হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বেদানা বেগম রাজশাহী নগরের লক্ষ্মীপুর কাঁচাবাজার এলাকার বাসিন্দা ছিলেন। তিনি হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বেদানা বেগম জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক উদয়ের নানিশ্বাশুড়ি।

শনিবার বাদ আসর নগরের মহিষবাথান ঈদগাহ ময়দানে বেদানা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মহিষবাথান কবরস্থানে তাকে দাফন করা হয়।

বেদানা বেগমের মৃত্যুর খবর শুনে দুপুরে তার বাড়ি ছুটে যান রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি মরহুমার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

পরে এক শোকবার্তায় তিনি বেদানা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় রাসিক প্রশাসক মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সম্পর্কিত নিউজ

অ্যাপ ইনস্টল করুন

এই নিউজ পোর্টালটি মোবাইল অ্যাপের মতো ব্যবহার করুন।